Ads

বাংলাদেশে চালু হলো ভাইবার লেন্স, ব্যবহার করবেন যেভাবে

 দেশে ভাইবার লেন্সের ঘোষণা দেওয়া হয় আজ বৃহস্পতিবার

এ ছাড়া বিভিন্ন সহযোগী যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, ফুটবল ক্লাব বার্সেলোনা ইত্যাদির ব্র্যান্ড লেন্স ব্যবহার করে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বিষয় কিংবা তাদের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশ করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতি মাসে অন্তত বিশটি অতিরিক্ত লেন্স যুক্ত করার পরিকল্পনা করছে তারা।

রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘নতুন ভাইবার লেন্স চালুর মাধ্যমে আমরা অগমেনটেড রিয়েলিটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছি। চলমান বৈশ্বিক মহামারির কারণে আমাদের যেসব ব্যবহারকারীরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তাঁরা আরও ভালো উপায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ এবং স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নিতে পারবেন।

ভাইবার লেন্স ব্যবহারকারীদের আরও সৃজনশীল এবং প্রাণবন্ত উপায়ে কথোপকথনে সাহায্য করবে বলে মনে করেন রাকুতেন ভাইবার এপিএসির জ্যেষ্ঠ পরিচালক ডেভিড সে। তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষ স্থানীয় লেন্স চালু করার কথা ভাবছি। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এসব ফিচার আনতে পেরে এবং আরও সৃজনশীল উপায়ে তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

SHARE

Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment