Ads

নিজের গুগল একাউন্টে রিকভারি ইমেইল কিভাবে যোগ করব ?

 নিচে আমি স্টেপ বাই স্টেপ হিসেবে আপনাদের বলে দিয়েছি যে, কিভাবে জিমেইল একাউন্টে রিকভারি ইমেইল যোগ করতে পারবেন।

স্টেপ ১. সবচেয়ে প্রথমেই আপনি নিজের web browser থেকে Gmail.com সাইটে ভিসিট করুন।


স্টপ ২. এবার নিজের gmail account dashboard এর ওপরে হাতের দান সাইডে থাকা “profile icon” এর মধ্যে ক্লিক করুন।

স্টেপ ৩. এখন আপনারা “manage your google account” এর একটি link দেখতে পাবেন যেখানে ক্লিক করতে হবে।

স্টেপ ৪. এবার আপনারা নিজের “Google account dashboard page” দেখতে পাবেন।

স্টেপ ৫. “Account Dashboard” এর মধ্যে আপনারা “Security” অপসন বা লিংক দেখবেন যেখানে ক্লিক করতে হবে।

স্টেপ ৬. এবার Security page এর মধ্যে আপনারা “Ways we can verify it’s you” এর লেখা দেখতে পাবেন যার নিচে “Recovery phone” এবং “recovery email” এর অপসন দেখতে পাবেন।

স্টেপ ৭. যেহেতু আমরা এখন recovery email যোগ করার প্রক্রিয়ার কথা বলছি, তাই আমরা “Recovery email” এর অপশনে ক্লিক করবো।

স্টেপ ৮. এবার আপনাকে নিজের জিমেইল একাউন্ট এর password একবার আবার দিয়ে দিতে হবে।

স্টেপ ৯. এখন সোজা “Add Recovery Email” এর option এর মধ্যে ক্লিক করুন এবং নিজের গুগল একাউন্ট এর জন্য একটি recovery email সেট করুন।

স্টেপ ১০. শেষে “Done” অপশনে ক্লিক করুন। এবার সফলতাপূর্বক আপনার গুগল একাউন্টের রিকভারি ইমেইল যোগ হয়ে যাবে।

তাহলে বুঝলেন তো কতটা সোজা এবং সহজ ছিল recovery email add করাটা।

এই সম্পূর্ণ process আপনারা নিজের smartphone থেকেও অবশই করতে পারবেন।


    SHARE

    Author

      Blogger Comment
      Facebook Comment

    0 comments:

    Post a Comment