ঘুমের চাপে কি লিখতে কি লিখে বসি বুঝতে চিনা,যাই হোক কাজের
কথায় আসি আজ আপনাদের কে একটি সার্কিট দেখাব আমি মনে করি
কম্পিউটারে যেসব বন্ধুরা ব্যবহার করেন কমবেশী সকলের কাজে
লাগবে। এবং মোবাইল ফোন যে সকল বন্ধুরা ব্যবহার করেন আশা করি
তাদের ও কাজে লাগবে নিশ্চয়ই হেডলাইন দেখেই বুঝতে পারছেন
সার্কিট কি, আসুন এবার কাজের কথায় আসা যাক আজকের সার্কিট
হল হাই পাই এমপ্লিফায়ার সার্কিট এই সার্কিটে খুব ছোট একটি আইসি
দিয়ে ডিজাইন করা। কিন্তু গুনগত মানের দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি
খুব ভালো,এই সার্কিট দিয়ে বর্তমানে বাজারে ভাল ভাল কোম্পানি গুলা কম্পিউটারের
সাউন্ড বক্স হিসেবে বাজারে বিক্রি করে থাকে। আপনার সার্কিট খুব ভাল স্পিকার ও
খুব ভালো কিন্তু কোন দিন ভাল সাউন্ডের আশা করতে পারবেন না যদি
আপনার সাউন্ড বক্সটি ভাল না হয়। সেই সাথে আপনাকে এম্পলীফায়ারের
সার্কিটের সাথে স্পিকারের ওয়াট এবং ওহুমস মিলিয়ে এমপ্লিফায়ার তৈয়ার করতে হবে।
আপনি যদি মনে করেন এক ব্যাটারি রেডিওর সাথে (12") বার ইন্চি স্পিকার লাগিয়ে
দিলে সাউন্ড বেশি হবে এটা হবে আপনার ভুল, কারণ স্পিকারের সাথে সামঞ্জস্য
রেখেই এম্পলিফায়ার তৈয়ার করতে হবে।
আসুন এবার কয়েকটি স্পিকার বক্সের ডিজাই দেখি।

আপনি এরকম একটি বক্স তৈয়ার করে নিবেন তৈয়ার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কোন জুরা দিয়ে যেন বাতাস বাহির না হয়
এজন্য আপনাকে জোড়া লাগানোর সময় ভাল করে পেস্ট লাগিয়ে নিতে হবে।এই বক্সে তিনটি গার্ড করা হয়েছে বড় টি অফার লাগাবেন
ছুটি টুইটার লাগাবেন একেবারে ছোট খোলা রাখবেন যাতে করে বক্সের ভিতরের সকল বাতাস এবং ভিট বাহির হয়।

আপনি ইচ্ছা করলে এ ভাবে বক্সের ভিতরে ক্রসওভার লাগাতে পারেন যা নাকি আপনার বক্স এর সাউন্ড কে আরও শ্রুতি মধুর করে তুলবে
অফার মিডরেঞ্জ এবং টুইটার সাউন্ড কে পৃথক পৃথক করে দিবে ফলে সাউন্ড হবে অনেক সুন্দর।
যাই হোক আল্লাহ চাহিতে ক্রসঅভার সম্পূর্ণসার্কিট অন্য কোন দিন টিউন করব।

এ রকম ডিজাইনের ও বক্স তৈয়ার করতে পারেন এই বক্সিটিও সাউন্ড মোটামুটি ভালো
আরো কয়েকটি বক্স আপনাদের কে দেখাই যদি পছন্দ হয়।

যদি আপনি তিনটা স্পিকার ব্যবহার করেন তাহলে আপনাকে এরকম একটি বক্স বানাতে হবে।
কটি অফার একটি মিডরেঞ্জ একটি টুইটার বাতাস এবং ভিট বাহিরের জন্য
বক্সের পিছন দিয়ে একটি গার্ড রাখা হয়েছে।

এই সার্কিটটি বাজানোর জন্য এরকম 40w 4 ওহুমস স্পিকার লাগাতে পারেন।
আসুন এবার এম্পলীফায়র সারকিটটি দেখি=

এটি হল এম্পলীফায়র সারকিটটি

এটি হল TDA2030A এম্পলীফায়ার পাওয়ার আইসি

আইসিটি এ ভাবে ধরলে বাম দিক থেকে পা গুনা শুরু করতে হবে, আইসিটির মোট পাঁচটি পা ডান পাশের শেষ পা পাঁচ নাম্বার পিন।

এখানে একটি বিষয় লক্ষ্য করুন আইসির সাথে মোটা এলুমিনিয়ামের প্লেট লাগানো রয়েছে না হয় আই সি টি অতিরিক্ত
গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে অ্যামোনিয়াম প্লেট টি কে হিটসিং বলা হয়।

আইসিটি ভাল করে দেখুন হিটসিং ছাড়া ব্যবহারের ফলে অতিরিক্ত গরম হয়ে এ অবস্তা হয়েছে। অবশ্যই ভাল করে হিটসিং লাগিয়ে নিবেন

যেগুলো আপনার লাগবে মনুর জন্য, ষ্টেরিও জন্য ডাবল কিনতে হবে।
1/ TDA2030A আইসি একটি
2/ 40W 4 ওহুমস স্পিকার একটি
3/ 2200mf ইলেক্ট্রলাইটিক কেপাসিটর দুই টা
4/ 22mf ইলেক্ট্রলাইটিক কেপাসিটর একটি
5/ 0.1 কেপাসিটর তিনটি
6/ IN 4007 রেক্টীফায়ার ডায়ড দুইটি
7/ 22k রেজিষ্টর দুইটা
8/ 1.5 ওহুমস রেজিষ্টর একটি
9/ 680 ওহুমস রেজিষ্টর একটি
TDA2030A এম্পলীফায়ার ডায়াগ্রাম, পার্স এর পাশে মান লেখা আছে আইসিটি মনো আপনাকে স্টিরিও জন্য এরকম দুটি সার্কিট বানাতে হবে।
বাজার থেকে আইসি কেনার সময় অবশ্যই 2030 লিখার পরে A লিখা দেখে নিবেন কারণ A লিখা ছাড়া TDA2030 আইসি ওয়াট এবং ভোল্ট
দুটাই কম। এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে সাপ্লাই ভোল্ট হিসেবে 18V ভোল্ট 5A ট্রান্সফরমার লাগাতে হবে।

এম্পলীফায়ারের সাথে যে ভাবে ভলিয়াম এবং টোন কানেকশন দিবেন এখানে ষ্টেরিও মোড দেখানো হয়েছে। ডান পাশে আউট পুট
মানে আপনার কম্পিউটার দিয়ে বাজাতে চাইলে এখানে সংযোগ দিবেন আর মোবাইল ফোন দিয়ে বাজাতে চাইলে এখানে সংযোগ দিবেন।
বাম পার্শে ইনপুট মানে এমপ্লিফায়ার থেকে আসা অডিও সিগনাল এখানেই সংযোগ দিবেন।

এখানে একটুক সহজ করে দেখানো হয়েছে যে ভাবে কম্পিউটারের সাথে কানেকশান দিবেন।
পাওয়ার সাপ্লাই সার্কিট সবাই হয়ত জানেন এ জন্যই দেই নাই।
আল্লাহ হাফেজ

0 comments:
Post a Comment