১। Light Section :
এর কাজ হচ্ছে সুইচিং এর সাহায্যে Light On Off করা।
ব্যাটারী কানেক্টর, সুইচ, 2.2 ওহম রোধ এবং 20টি উজ্জল আলোর LED নিয়েই এ Section তৈরি হয়।
সমান্তরালে থাকা 20টি উজ্জল আলোর LED সাথে ব্যাটারী কানেক্টর (ব্যাটারী), সুইচ, 2.2 ওহম রোধ শ্রেনীতে যুক্ত থাকে।
২। Charge Section :
এর কাজ হচ্ছে নোকিয়া চার্জার দিয়ে ব্যাটারী চার্জ করা।
একটা C828 মডেলের ট্রানজিস্টর, একটি IN4007 মডেলের ডায়োড, একটি ইনডিকেটর LED, ব্যাটারী কানেক্টর এবং জ্যাক হোল্ডার নিয়ে এটা তৈরি হয়। অংশটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে LED টি চার্জ হওয়া ইনডিকেইট করবে। Full চার্জ হলে LED নিবে যাবে। আবার ব্যাটারী কানেকশানে বা চার্জ কানেকশানে কোন সমস্যা থাকলে LED টি জ্বলবে না। যখনি সব কানেকশানে Ok থাকবে তখনি LED টি জ্বলবে।
পরামর্শ :
- ১। মোটামুটি সবগুলো যন্ত্রই ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন। শুধুমাত্র মোবাইল ব্যাটারী কানেক্টর এবং মোবাইল ব্যাটারী মোবাইলের যন্ত্রপাতি বিক্রি করে এমন দোকানে পাবেন।
- ২। যদি আপনার কাছে আগের কোন মোবাইল ব্যাটারী থাকে তবে নতুন ব্যাটারী কেনার প্রয়োজন নেই। শুধুমাত্র সেই ব্যাটারী মডেল অনুসারে ব্যাটারী কানেক্টর কিনে নিবেন। যদি ব্যাটারী কানেক্টর মিলিয়ে না পান তবে সরাসরি সোল্ডারিং করে ব্যবহার করতে পারেন।
- ৩। ব্যাটারী ওয়ারেন্টি না থাকলে মোবাইল ব্যাটারী কানেক্টর ব্যবহার না করলেও হবে, ব্যাটারী সরাসরি সোল্ডারিং করে নিতে পারেন। মোবাইল ব্যাটারী কানেক্টর লাগানোর মূল কারন হচ্ছে ব্যাটারীর ওয়ারেন্টি ঠিক থাকা এবং ইচ্ছে মত অন্য ব্যাটারী ব্যবহার করতে পারা। এক্ষেত্রে আপনি লাইটাকে ব্যাটারীর চার্জার হিসেবেও ব্যবহার করতে পারেন।
- ৪। যেকোন ব্রাণ্ডের মোবাইল ব্যাটারী হলে হবে, তবে মনে রাখবেন যে ৬০০ – ৭০০ mA এর ব্যাটারীর জন্য ৫- ৬ ঘন্টা ব্যাকআপ পাবেন। ৮০০-১০০০ mA এর ব্যাটারীর জন্য ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাবেন।
- ৫। আপনাকে অবশ্যয় নোকিয়া চার্জার দিয়ে চার্জ করতে হবে। সেক্ষেত্রে অরজিন্যাল নোকিয়া চার্জার হলে ভাল। ১.৫ – ২ ঘন্টার মধ্যে Full চার্জ হবে এবং Full চার্জে ইনডিকেটর লাইট টি off হয়ে যাবে।
- ৬। অবশ্যয় আপনি মেড ইন হাঙ্গেরী নামের ঝিঞ্জিরা মোবাইল ব্যাটারী গুলো পরিহার করবেন। কারন এই ব্যাটারী গুলোতে ব্যাকআপ পাবেন কম এবং ব্যাটারী Full চার্জ হলে বুঝতে পারবেন না (চার্জ ইনডিকেটর লাইট টি off হবে না)।
- ৭। Push on off সুইচ টি যথাসম্ভব ভাল মানের ব্যবহার করুন।
- ৮। Light Section এর রোধের মান 2.2 ওহম ব্যবহার করলেও হবে। রোধটি ½ watt হলে ভাল হয়।
- ৯। সার্কিট ডায়াগ্রামটি emf ফাইলের, যাহা Windows Picture and Fax Viewer দিয়ে সবচেয়ে ভাল দেখা যায়। যতই জুম করবেন ততই ক্লিয়ার।
- ১০। সব কাজ শেষে সার্কিটের পেচনের সাইডে মোটা ঢাল কাগজ দিয়ে প্যাকেজিং করে নিবেন যাতে দেখতে সুন্দর দেখায় এবং ধরতে সার্কিটের খোচা না লাগে।
সতর্কতা :
- ১। ডায়োড এবং LED গুলোর N- টাইপ ও P- টাইপ দেখে সঠিক ভাবে সংযোগ করুন।
- ২। ট্রানজিস্টরের E, B ও C পাত গুলো সঠিক ভাবে নির্বাচন করে সার্কিটে সংযোগ করুন।
- ৩। ব্যাটারীর ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন।
- ৪। জ্যাক হোল্ডারের ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন।
- ৫। ব্যাটারী দুই লাইন জয়েন্ট হলে গরম হয়ে ব্যাটারী পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত চার্জ হলে ব্যাটারী মোটা হয়ে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন।
0 comments:
Post a Comment