Ads

ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৭] :: যখন বিদ্যুত থাকে না তখন মোবাইল কি ভাবে চার্জ করবেন ?

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ সর্বশক্তিমান।

বন্ধুরা সবাই আজ কেমন ভালো আছেন  ? আপনাদের দোয়াতে আমি ও ভালই আছি

আজ আমি আপনাদেরকে এমনি একটি সার্কিট উপহর দিব যে সার্কিটটি

কম বেশি হয়ত সবার কাজে লাগবে। যেসব এলাকায় এখনো বিদ্যুৎ যায়নি

বিকল্প ভাবে মোবাইল চার্জ করেন তাদের জন্য এই সার্কিটটি খুবই প্রয়োজনীয়

আমরা অনেক সময় সফর করতে বা পিকনিকে যাই যেখানে বিদ্যুৎ ব্যবস্থা

থাকেনা। আমরা ইচ্ছা করলে এখানে ওমোবাইল চার্জ করতে পারি বড় গাড়ি

অথবা মোটর সাইকেলের ব্যেটারী থেকে কোন রকম সমস্যা ছাড়া ভালো করেই

মোবাইল চার্জ হবে।আসুন চার্জার ব্যবহার কিত পার্টস গুলো দেখে নেই।

এই পার্সটি হল একটি রেগুলেটর আইসি।এখানে এই আইসিটি ব্যবহার করা হয়েছে 7806


গাড়িতে যেহেতু 12v ব্যেটারী বেশী ব্যবহার করা হয় সে ক্ষেত্রে ইন পুট ভোল্ট আমরা 12v দিব

কিন্তু রেগুলের আইসির নিয়ম হল আউট পুট ভোল্ট থেকে ইনপুট ভোল্ট এর ব্যবধান 3v থাকতে হবে

না হয়ত এর বেশি ইন পুট ভোল্ট সাপ্লাই দিলে অতিরিক্ত গরম হয়ে আইসিটি নষ্ট হয়ে যাবে

এখানে একটি বিষয় লক্ষ করুন আমারা এখানে 7806 আইসি ব্যবহার করেছি  ইনপুট ভোল্ট

হিসেবে সাপ্লাই ভোল্ট দিয়েছি 12v তাহলে ইনপুট ভোল্ট আর আউট পুট ভোল্ট এর ব্যবধান

হয়ে যায় 6v এ জন্যই ইনপুট ভোল্টের সাথে একটি 10 ওহুমস রেজিষ্টর ব্যবহার করা হয়েছে

আসুন 10 ওহুস রেজিষ্টেন্স কালার কোড সহ দেখে নেই

এটি হল 10 ওহুমস 2w রেজিষ্টর যার কালার কোড হল বাদামি কাল কাল

আমরা সবাই জানি  (DC) ডিসি যে কোন ব্যেটারী পোলারিটি রয়েছে

যেমন প্রজেটিভ এবং নেগেটিভ। যে কোন সার্কিটে ব্যেটারী থেকে

সাপ্লাই ভোল্ট দিলে যদি ভূল করে প্রজেটিভ এবং নেগেটিভ ভোল্ট উল্টা লাগানো হয়

সাথে সাথে সার্কিটে লাগানোর মূল্যবান পার্টস গুলি পুড়ে নষ্ট হয়ে যাবে।

যে কারণে আজকে আপনাদের এমন একটি সুন্দর সিস্টেম দেখাব

ব্যাটারির কোন পোলারিটি থাকবে না। ব্যাটারির পজেটিভ নেগেটিভ উল্টো লাগালে

সার্কিট নষ্ট হবে না যেভাবে লাগানো সারকিটটি চলবে

আসুন সিস্টেমটাই দেখি


সার্কিটটিতে লক্ষ করে দেখুন ইনপুট ভোল্ট এর সাথে ডায়ড গুলি কি ভাবে কানেকশন করা হয়েছে  এ ভাবে

যেকোন সর্কিটের সাথে ডায়ড লাগিয়ে নিলে ব্যেটারি কানেকশন উল্টা হলেও সর্কিটটি চলবে কোন সমস্য হবে না

সম্পূর্ণ সার্কিটটি দেয়া হয়েছে এ ভাবেই কানেকশন গুলি করুন আর ব্যেটারি দিয়ে মোবাইল চার্য করুন।

SHARE

Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment