Ads

মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট তৈরি করুন অন্ধকারকে বলুন টা টা বাই বাই

 প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।

বাজারে ছোট বড় অনেক ধরনের LED চার্জার লাইট পাওয়া যায়। বাজারের LED চার্জার লাইট এবং এই LED চার্জার লাইটের মধ্যে পার্থক্য রয়েছে,

  • ১। ব্যাকআপ : বাজারেরটাতে ১ - ১.৫ ঘন্টা কিন্তু এটাতে ৬-৭ ঘন্টা।
  • ২। আলো : বাজারেরটা থেকে এটাতে আলো তুলনামূলক বেশি।
  • ৩। সময় : বাজারেরটাতে full চার্জ হতে সময় লাগে ৮ – ১০ ঘন্টা তারউপর বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে full চার্জ হতে আরো বেশি সময় লাগে কিন্তু এটাতে full চার্জ হতে সময় লাগে ১.৫ – ২ ঘন্টা, বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলেও full চার্জ হতে সময় লাগে একই মাত্র ১.৫ – ২ ঘন্টা।
  • ৪। ইনডিকেটর : বাজারেরটাতে চার্জিং ইনডিকেটর আছে কিন্তু চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন না এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন না আর এটাতে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন।
  • ৫। স্থায়িত্ব : বাজারেরটাতে অনিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে অল্প দিনেই ব্যাটারী নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে সবচেয়ে নিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে ব্যাটারীর স্থায়িত্ব অনেক বেশি।

SHARE

Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment