Ads

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০১] :: (A – Z)

 এটা আমার প্রথম টিউন, ভুল হলে ক্ষমা করবেন । প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-

  • মোবাইল টুল বক্স,
  • হটগান,
  • এভোমিটার,
  • পাওয়ার সাপ্লাই,
  • কুইক চার্জার,
  • একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
  • লিড কয়েল,
  • রজন,
  • মেজিক তার,
  • থিনার,
  • সোল্ডারিং পেস্ট,
  • একটি টুথ ব্রাশ,
  • হিট বক্স ইত্যাদি।

মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে-

  • একটি T6
  • একটি  T4
  • একটি  star
  • একটি মাইনাস
  • দুইটা টুইজার
  • একটি নুস প্লাস
  • একটি কাটিং প্লাস ইত্যাদি।

চিত্র মোবাইল টুল বক্স-

হট গান :সোল্ডারিং ওইয়ার,তাতাল।

মোবাইল টুল বক্স এ যে সকল টুলসের পরিচয় করিয়ে দিলাম,তার কাজ হচ্ছে মোবাইলকে খুলা ও ফিটিং করা।আর হটগান এর কাজ হচ্ছে মোবাইলের আইসি উঠানো-বসানো,সোল্ডারিং,ঝালাই করা ইত্যাদি।

চিত্র হট গান-

কারেন্টঃ

মোবাইলের কাজ করতে আমাদের কারেন্ট ব্যবহার করতে হবে,তাই এ কারেন্ট সম্পর্কে আপনাদের ছোট একটা ধারণা দেয়।কারেন্ট মূলত দুই প্রকার-

  • AC-AC হচ্ছে Alternative Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরির্বতন করে চলে তাকে এসি কারেন্ট বলে।
  • DC-DC হচ্ছে Direct Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরিবর্তন

করেনা(এক মুখি হয়ে চলে)তাকে ডিসি কারেন্ট বলে।


এক্সট্রা নলেজঃ

  • মোবাইল সেটে যদি পাওয়ার না আসে তাহলে প্রথমেই চেক করব ব্যাটারি।
  • মোবাইলে চার্জ দেয়ার সময় ব্যাটারি বার ফুল দেখায়,কিন্তু চার্জার খুলে ফেললে ব্যাটারি বার খালি দেখায় তাহলে বুঝতে হবে চার্জিং আইসি খারাপ।
  • মোবাইলে চার্জ দেয়ার সময় যদি চার্জ হতে সমস্যা করে,চার্জ এক বার হয় আবার হয়না তাহলে প্রথমে চার্জার ঠিক আছে কিনা দেখব।
SHARE

Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment