WiFi চালাতে বা WiFi লাইন নিতে কি কি লাগে এই প্রশ্নের উত্তর বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের হতে পারে। তবে, আমি ভেবে নিচ্ছি যে আপনারা ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্যে ওয়াইফাই কানেকশন নেওয়ার কথা ভাবছেন।
এবং, সেই ক্ষেত্রে আপনাদের লাগবে,
Modem: একটি সরাসরি ভাবে ইন্টারনেট এর সাথে সংযুক্ত হয়ে থাকে। মডেম fixed বা wireless দুটো ভাবেই ব্যবহার করা যেতে পারে।
Router: একটি রাউটার এর কাজ হলো, মডেম থেকে তথ্য বা ডাটা সংগ্রহ করে সেগুলোকে রেডিও সিগন্যালে ডিকোড করা। এবং, ডিকোড করা সেই সিগন্যাল গুলোকে কম্পিউটারের ডিভাইসে প্রেরণ করা।
Wireless USB adapter: একটি wireless USB adapter আপনার কম্পিউটার ও ল্যাপটপে লাগাতে হবে। এই wireless adapter, রাউটার থেকে ডিকোড হয়ে আসা তথ্য ও ডাটা গুলোকে গ্রহণ করে। ফলে আপনি আপনার কম্পিউটার ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বর্তমানে আধুনিক অনেক মডেম বাজারে পেয়ে যাবেন যেগুলো রাউটার এবং মডেম দুটোর কাজ করে নিতে পারে। তাই, আলাদা আলাদা করে modem এবং router কেনার প্রয়োজন আপনার হবেনা।
0 comments:
Post a Comment