Ads

শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা

 স্মার্টফোনের দ্বিতীয় বৃহৎ বাজার ভারত। দেশটিতে ফিচার ফোনের চেয়ে স্মার্টফোনের চাহিদা দ্রুত বাড়ছে। স্মার্টফোন ডিভাইসের চাহিদার বৃদ্ধির সঙ্গে সাক্ষরতার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সাইবার মিডিয়া রিসার্চের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর: বিজনেস স্ট্যান্ডার্ড।

সাক্ষরতার হার ও স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে গভীর সম্পর্ক রয়েছে কিনা, এ বিষয়ে সুস্পষ্ট গবেষণা হয়নি। তবে তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভারতের যেসব রাজ্যে সাক্ষরতার হার বেশি, সেসব রাজ্যের মানুষ বেশি স্মার্টফোন ব্যবহার করেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের যেসব রাজ্যে সাক্ষরতার হার বেশি, সেসব রাজ্যের মানুষ ফিচার ফোনের চেয়ে স্মার্টফোন বেশি ব্যবহার করেন। এ কারণে কেরালা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ও গুজরাটের নাগরিকদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা


বেশি দেখা যায়।

SHARE

Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment