Ads

মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ও অসুবিধা

 ফেসবুক বন্ধুর সঙ্গে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। ভাব বিনিময় করা সহজ। এ কারণে প্রেম করা এখন সহজ। তাই বর্তমানে প্রেমের সংখ্যা বেড়ে গেছে। ছেলেদের এখন ফুটবল মাঠে দেখি না; দেখি মোবাইল মার্কেটে। ঘরের কোণে বাচ্চারা মোবাইল ফোনে গেম খেলে। অনেক ছেলেমেয়ে খারাপ ছবি দেখে। পড়াশোনা বাদ দিয়ে অযথা সময় অপচয় করে। এটা টিপতে টিপতে মাদকের মতো নেশা হয়ে যায়। সেদিন দমদম রেললাইনে টাই পরনে এক ভদ্রলোক মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে পড়ে মৃত্যুবরণ করে।

মোবাইল ফোনের এ নেশা বাদ দিতে হবে। মাদকের মতো মোবাইল ফোনও যেন আমাদের জ্ঞানশূন্য না করে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির অনেক খারাপ দিক রয়েছে। তাই বলে কি আমরা প্রযুক্তিকে গ্রহণ করব না? সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব না? অবশ্যই প্রযুক্তিকে গ্রহণ করতে হবে। প্রযুক্তির ভালো-মন্দ দুটো দিকই রয়েছে। সব কিছু ব্যবহারের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। আসলে ব্যবহারের ওপর নির্ভর করে ভালো-মন্দ। আমরা মোবাইল ফোনকে যতই খারাপ বলি না কেন, এটাকে বাদ দেয়ার উপায় নেই। এটা ছাড়া এখন সভ্যতা অচল। একদিন মোবাইল ফোন বন্ধ থাকলে দুনিয়াটা অন্ধকার মনে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন কোনো দ্বীপে আছি, এমন মনে হবে।

SHARE

Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment